Shesh Upohar

Lyrics
[Chorus] নেই তো আর আমার কাছে জমা তোমার দেয়া কিছুই ভাঙা হৃদয় বাদে সে তোমার দেয়া শেষ উপহার যা নিয়ে প্রতিরাত নীরব দু'চোখ কাঁদে [Pre-Chorus] তোমার মতোন পুরনো ব্যথায় অন্যের হৃদয় ভাঙি এতটা কি হৃদয়হীনা আমি? অভিমানে অন্ধ সাগর দিতে গেলে পাড়ি নিজের কিছু কি থাকে আর বাকি? [Chorus] তাই নেই তো আর আমার কাছে জমা তোমার দেয়া কিছুই ভাঙা হৃদয় বাদে সে তোমার দেয়া শেষ উপহার যা নিয়ে প্রতিরাত নীরব দু'চোখ কাঁদে [Instrumental Break] [Pre-Chorus] কে রাখে ঘৃণার হিসেব-নিকেশ ভালোবাসার নামে সবই ছিল নিষেধ কে দেখে প্রতি হাতের দাগে অপমানের রেখায় তোমার-আমার বিবেক ভুল ধরে চলে গেলে, ফিরেও দেখোনি এতটা কি এলোমেলো আমি? অভিমানে অন্ধ সাগর দিতে গেলে পাড়ি নিজের কিছু কি থাকে আর বাকি? [Chorus] তাই নেই তো আর আমার কাছে জমা তোমার দেয়া কিছুই ভাঙা হৃদয় বাদে সে তোমার দেয়া শেষ উপহার যা নিয়ে প্রতিরাত নীরব দু'চোখ কাঁদে
Rate this song
0/5.0 - 0 Ratings
Loading comments...
Credits
- Writers
- Pritom Hasan
- Inamul Tahsin