Didha (From “BORBAAD”)

Lyrics
[Verse 1] জানি না কী করে তুমি এসে হৃদয়ে খুলে দিলে সব জানালা তোমারই উষ্ণ হাতে তোমার পথে আমি দাঁড়িয়ে থাকি একটু সময় করে কি নিয়ে যাবে আমাকে? [Pre-Chorus] কাটে রাত, যায় দিন অপেক্ষায় দরজা খোলা মনের কোন সাগরে মন ডুবে যায় তীরের দেখা পাবে কি হৃদয়? [Chorus] কখনো রোদ তুমি, কখনো জোছনা তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না? কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না? [Verse 2] দ্বিধা ভুলে আসবে তুমি কবে? ধরবে এ দু'টি হাত, সব অতীত মুছে যাবে আশা নিয়ে বেঁচে রবো দিনশেষে সব সুখেরই ঠিকানা হবে আমাদের ঘরে [Pre-Chorus] কাটে রাত, যায় দিন অপেক্ষায় দরজা খোলা মনের কোন সাগরে মন ডুবে যায় তীরের দেখা পাবে কি হৃদয়? [Chorus] কখনো রোদ তুমি, কখনো জোছনা তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না? কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না?
Rate this song
0/5.0 - 0 Ratings
Loading comments...
Credits
- Writers
- Inamul Tahsin