Noyon Tomare

Album cover art for "Noyon Tomare" by Arnob

Arnob - Pop

Noyon Tomare

0 Plays

View ArtistView Album

Lyrics

নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে হৃদয় তোমারে পায় না জানিতে হৃদয়ে রয়েছ গোপনে রয়েছ নয়নে নয়নে নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে বাসনার বশে মন অবিরত ধায় দশ দিশে পাগলের মতো বাসনার বশে মন অবিরত ধায় দশ দিশে পাগলের মতো স্থির আঁখি তুমি মরমে সতত জাগিছ শয়নে স্বপনে রয়েছ নয়নে নয়নে নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে সবাই ছেড়েছে, নাই যার কেহ তুমি আছ তার আছে তব স্নেহ নিরাশ্রয় জন, পথ যার গেহ সেও আছে তব ভবনে সেও আছে তব ভবনে তুমি ছাড়া কেহ সাথি নাই আর সমুখে আনন্ত জীবন বিস্তার তুমি ছাড়া কেহ সাথি নাই আর সমুখে আনন্ত জীবন বিস্তার কাল পারাবার করিতেছ পার কেহ নাহি জানে কেমনে রয়েছ নয়নে নয়নে নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে জানি শুধু তুমি আছ, তাই আছি তুমি প্রাণময়, তাই আমি বাঁচি যত পাই তোমায়, আরো তত যাচি যত জানি, তত জানি নে যত জানি, তত জানি নে জানি আমি তোমায় পাব নিরন্তর লোকলোকান্তরে যুগযুগান্তর জানি আমি তোমায় পাব নিরন্তর লোকলোকান্তরে যুগযুগান্তর তুমি আর আমি, মাঝে কেহ নাই কোনো বাধা নাই ভুবনে রয়েছ নয়নে নয়নে নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে হৃদয় তোমারে পায় না জানিতে হৃদয়ে রয়েছ গোপনে রয়েছ নয়নে নয়নে নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে

Rate this song

Rate this song

0/5.0 - 0 Ratings

5
0.0% (0)
4
0.0% (0)
3
0.0% (0)
2
0.0% (0)
1
0.0% (0)

Loading comments...

Credits

Writers
  • Rabindranath Tagore